BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জনপ্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা সরকারকে ১৮০ দিন পর জনগণই মূল্যায়ন করবে। তবে জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে আরও সময় লাগবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলাফল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত উন্নতি জনগণই মূল্যায়ন করবে।

তিনি বলেন, সরকারের ১৮০ দিন পূর্ণ হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টি জনগণই বলবে। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও সময় প্রয়োজন।

এ সময় বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেন। তিনি বলেন, জাতিসংঘের ওই প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে, সেগুলো অনুমানের ওপর ভিত্তি করে তৈরি। তাই এমন অনুমাননির্ভর প্রতিবেদনকে সরকার আমলে নিচ্ছে না।

এদিকে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার।

ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য জ্বালানি মজুত রাখার সক্ষমতা তৈরি করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা দেশের অভ্যন্তরীণ উৎস থেকেই পূরণ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »