BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গুজব বিক্রি করেই দুই বাড়ির মালিক বৃদ্ধা!

পাড়াপড়শীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল অনেকেরই থাকে। তবে সেই কৌতূহল ও পরচর্চাকেই পেশায় পরিণত করে রীতিমতো ব্যবসা দাঁড় করিয়েছেন কলম্বিয়ার ৬৭ বছর বয়সী এক নারী। প্রতিবেশীদের দাম্পত্য কলহ, গোপন সম্পর্কসহ নানা ব্যক্তিগত তথ্য ও গুজব অন্যদের কাছে বিক্রি করেই তিনি কিনেছেন দুটি বাড়ি।

কলম্বিয়ার কিন্দিও বিভাগের আর্মেনিয়া শহরের বাসিন্দা ওই নারীর নাম মিরিয়াম। প্রতিবেশীদের ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে খাতায় লিখে রাখেন তিনি। পরে কৌতূহলী ব্যক্তিদের কাছে চড়া দামে এসব তথ্য বিক্রি করেন।

এক সাক্ষাৎকারে মিরিয়াম নিজেকে ‘পেশাদার পরচর্চাকারী’ হিসেবে দাবি করেন। তিনি বলেন, কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও তার কান সবসময় আশপাশের মানুষের কথাবার্তা শোনার জন্য সতর্ক থাকে।

তার এই ব্যবসায় তথ্যের গুরুত্ব ও স্পর্শকাতরতার ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। সাধারণ গুজবের দাম তুলনামূলক কম হলেও কারও ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্যের জন্য নেওয়া হয় বেশি অর্থ।

মিরিয়ামের দাবি, একবার এক ব্যক্তির গোপন বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য গোপন রাখার বিনিময়ে তিনি ৭ লাখ কলম্বিয়ান পেসো পেয়েছিলেন। ওই ব্যক্তির স্ত্রী বাইরে ভ্রমণে গেলেই তিনি অন্য এক নারীকে সঙ্গে নিয়ে সময় কাটাতেন বলে জানান মিরিয়াম।

মিরিয়াম বলেন, এই অদ্ভুত পেশা থেকে পাওয়া আয় দিয়েই তিনি সংসারের দৈনন্দিন খরচ মেটান। একই সঙ্গে এই আয়ের অর্থ দিয়ে নিজের স্বপ্নও পূরণ করছেন তিনি।

প্রতিবেশীদের ব্যক্তিগত তথ্য ও গুজব বিক্রির এই ব্যতিক্রমী ব্যবসার মাধ্যমেই ৬৭ বছর বয়সে দুটি বাড়ির মালিক হয়েছেন মিরিয়াম।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »