BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লা প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিদিন দীর্ঘ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট কিছু পরিবহন কোম্পানির দায়িত্বহীনতা এবং মহাসড়কে দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা।

এই কৃত্রিম যানজটের কারণে গৌরীপুর বাজার থেকে আসা যানবাহনগুলো যেমন মহাসড়কে উঠতে না পেরে আটকে থাকছে, তেমনি ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যানবাহনগুলোও দীর্ঘ সারিতে থমকে দাঁড়াচ্ছে। প্রতিদিনের এই নিত্যদিনের সমস্যার কারণে মহাসড়কের দুই পাশেই মাইলের পর মাইল যানজট ছড়িয়ে পড়ছে।

প্রতিদিনের এই ভোগান্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। তাদের মতে, বাসগুলোর এই ধরনের নিয়মবহির্ভূত প্রতিযোগিতা ও মহাসড়ক দখল করে দাঁড়িয়ে থাকার কারণে প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -