BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ দুই শতাধিক স্কুলশিক্ষার্থী!

নেপালে ভয়াবহ বন্যায় এবার সামনে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, বন্যার পর দুই শতাধিক স্কুলশিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া প্রায় ২০ জন শিক্ষার্থী বন্যার পানিতে ভেসে গেছে বলে জানা গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি জেলায় স্কুলও ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধারে এখনো অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে।

বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নেপালের শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় দুই শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায়।

এই দুই জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। ভয়াবহ বন্যায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটি পানিতে তলিয়ে গেছে, আবার কোনো কোনো স্কুল মাটির নিচে চাপা পড়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, কয়েকটি স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদেরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের বহনকারী একটি বাসও বন্যার পানিতে ভেসে গেছে।

এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে নিখোঁজদের সর্বশেষ অবস্থান এবং তাদের মধ্যে কতজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ভয়াবহ বন্যায় একদিকে যেমন প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে, অন্যদিকে ধ্বংস হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনও বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -