BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ঝুটের গোডাউনও

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন দ্রুত পাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে ফতুল্লার গাবতলী এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি ইজিবাইক গ্যারেজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ইজিবাইক গ্যারেজে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি জানান, গ্যারেজের পাশে থাকা কয়েকটি ঝুটের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গোডাউনগুলোতে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -