BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদ ভবনে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ মূলনীতিটি খোদাই করে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।

এটি কালেমা তাইয়্যেবা হিসেবে পরিচিত, যার অর্থ—আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।

এ ছাড়া জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে বলে বিএনপির পোস্টে উল্লেখ করা হয়।

সংসদ ভবনের বিভিন্ন অংশে এসব সংযোজনের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে ইসলামী মূল্যবোধ ও সংবিধানে উল্লেখিত মূলনীতির প্রতিফলন ঘটানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »