BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক, আলোচনায় শিক্ষা ও পর্যটন!

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ কাউন্সিল। বৈঠকে বাংলাদেশের শিক্ষা, ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, তরুণদের কর্মদক্ষতা উন্নয়ন এবং পর্যটন খাতের বিকাশে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কীভাবে প্রতিষ্ঠানটি সহযোগিতা করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মের কর্মদক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং দেশের পর্যটন খাতের বিকাশেও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

ব্রিটিশ কাউন্সিল এক বিবৃতিতে জানায়, আলোচনায় বাংলাদেশের শিক্ষা ও পর্যটন খাতে অর্থবহ যৌথ কাজের ব্যাপক সম্ভাবনা উঠে এসেছে। এসব উদ্যোগ দেশের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »