BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি

পশ্চিম এশিয়ায় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব যেন ভারতে না পড়ে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি ও সারের সংকট নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের গুজরাটের বনাসকাঁঠায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

তিনি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সে জন্য তার সরকার আপ্রাণ চেষ্টা করছে। তবে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তারা নানা ধরনের অপপ্রচারে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি।

মোদি আরও বলেন, দেশ যখন সংকটের মুখোমুখি হয়, তখন কিছু মানুষ সেই পরিস্থিতিতেও আনন্দ খুঁজে বেড়ায়। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি তার সাম্প্রতিক উদাহরণ। ভারত ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করছে। কিন্তু কিছু মানুষ ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করছে।

ভারতের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কৃষকদের সার সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »