BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী!

বিনা টিকিটে ট্রেনযাত্রা করলেও ভাড়া পরিশোধ করতে ভুললেন না এক যাত্রী। যাত্রার সময় তাড়াহুড়ার কারণে টিকিট কাটতে না পারায় পরে রেলস্টেশনের কাউন্টারে নির্ধারিত ৩০ টাকা রেখে গেছেন তিনি। সঙ্গে রেখে গেছেন নিজের পরিচয় ও ভাড়া না কাটার কারণ উল্লেখ করে হাতে লেখা একটি চিরকুট। ঘটনাটি ঘটেছে বগুড়ার একটি রেলস্টেশনে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে স্টেশনের কাউন্টারে চিরকুট ও টাকা রেখে যান ওই যাত্রী। চিরকুটে নিজের নাম মাহী উল্লেখ করে তিনি জানান, গত ৭ অক্টোবর সান্তাহার যাওয়ার সময় তাড়াহুড়ার কারণে টিকিট কাটার সুযোগ পাননি। তবে ফেরার পথে টিকিট কেটেছেন এবং আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ৩০ টাকা রেখে যাচ্ছেন।

চিরকুটে মাহী লেখেন, ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’

ADS Payra UP Election

যাত্রীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ। তিনি বলেন, রেলস্টেশনে আসার সময় সবার পর্যাপ্ত সময় হাতে রাখা উচিত। যিনি চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি নিজের পরিচয় জানালে তাঁকে ধন্যবাদ জানানো যেত।

সাব্বির আহমেদ আরও বলেন, রেলওয়ে সবার সম্পদ। তাই এই সম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবহারে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

বিনা টিকিটে যাত্রার পরও নিজ উদ্যোগে ভাড়া পরিশোধের এই ঘটনা রেলযাত্রায় ব্যক্তিগত দায়িত্ববোধ ও সততার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »