BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মাথা নত করব না: পেজেশকিয়ানের বার্তার পর বাহুবলী দিয়ে ইরানের জবাব!

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বার্তার পর এবার জনপ্রিয় ভারতীয় সিনেমা ‘বাহুবলী’র দৃশ্য ব্যবহার করে সেই অবস্থানকে তুলে ধরেছে ইরানের হায়দরাবাদ কনস্যুলেট। প্রভাস অভিনীত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার একটি যুদ্ধের দৃশ্যের সঙ্গে পেজেশকিয়ানের বক্তব্য যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছে কনস্যুলেটটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, বাহুবলী চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। শত্রুপক্ষের সংখ্যা বেশি হলেও বাহুবলী পিছু হটছেন না। এই দৃশ্যের সঙ্গে পেজেশকিয়ানের জাতিসংঘের বক্তব্য যুক্ত করে ইরানের কনস্যুলেট তাদের অবস্থান তুলে ধরে।

ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায় পেজেশকিয়ানের বক্তব্য উল্লেখ করে বলা হয়, ইরান কখনো ‘মাথা নত করবে না বা হাঁটু গেড়ে বসবে না’। একই সঙ্গে বাহুবলীর মতো দেশের জন্য রক্ত ও আত্মত্যাগের কথাও তুলে ধরা হয়।

ইরানের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়। কূটনৈতিক বার্তার সঙ্গে ভারতীয় জনপ্রিয় সিনেমার দৃশ্যের এমন ব্যবহার অনেকের কাছে ব্যতিক্রমী মনে হয়েছে। কেউ ইরানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রশংসা করেছেন, আবার কেউ বাহুবলীর যুদ্ধের দৃশ্যের সঙ্গে বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার তুলনা টেনেছেন।

ADS Payra UP Election

এর আগে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন পেজেশকিয়ান। সেখানে তিনি বলেন, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকির মুখেও ইরান মাথা নত করবে না। একই সঙ্গে তিনি বলেন, ইরান সংলাপ, কূটনীতি ও আলোচনায় প্রস্তুত, তবে শক্তি প্রয়োগের ভাষা গ্রহণ করবে না।

পেজেশকিয়ানের বক্তব্যের পরই হায়দরাবাদে ইরানের কনস্যুলেট ‘বাহুবলী’ সিনেমার দৃশ্য ব্যবহার করে সেই বার্তাকে আরও প্রতীকীভাবে তুলে ধরে। সিনেমাটিতে প্রভাসের অভিনীত অমরেন্দ্র বাহুবলীকে কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ পরিচালনা করেন এস এস রাজামৌলি। সিনেমাটিতে প্রভাসের পাশাপাশি রানা দাগ্গুবাটি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণন ও সত্যরাজ অভিনয় করেন। সিনেমাটির সাফল্যের পর ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »