BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, বরং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসার প্রয়োজনও হবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দেশে ফিরে এলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাঁর দেশে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “উনি এলে আমরা খুশি, তাহলে আর বেঁধে আনতে হলো না।”

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা করে তথ্য উপদেষ্টা বলেন, এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি আরও বলেন, অতীতে শেখ হাসিনা অন্যদের প্রতি সুবিচার না করলেও বর্তমান সরকার তাঁর সঙ্গে পূর্ণ ন্যায়বিচার করবে। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশে ফিরলে শেখ হাসিনাকে কোনো বেআইনি পরিস্থিতির মুখোমুখি না করে প্রচলিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিচার করা হবে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »