BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শরীয়তপুরের নড়িয়ায় অ‍্যাম্বুলেন্সের ধাক্কায় মুসল্লী নিহত!

এনামুল হক, স্টাফ রিপোর্টার:ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় শরীয়তপুর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে!

দুর্ঘটনার পরই অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।নিহত হযরত আলী ছৈয়াল ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাই ছৈয়ালের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ আদায় শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন হযরত আলী। চান্দনী এলাকায় পৌঁছালে শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশটি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতের ভাগ্নে সামসুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মামা প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। কে জানত, এটাই তার শেষ যাওয়া হবে। একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে মেরে চলে গেল।’তিনি আরও বলেন, ‘আমরা মামাকে আর ফিরে পাব না। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা চাই, যে অ্যাম্বুলেন্সটি তাকে ধাক্কা দিয়েছে, সেটি দ্রুত শনাক্ত করে চালককে আইনের আওতায় আনা হোক।’

এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মহিউদ্দিন মিরাজ দেশেরপত্রকে বলেন, ‘সড়কের পাশে একটি লাশ পড়ে আছে— এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি, শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন মামলা কিংবা অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত পুর্বক যথাযথ আইনগত ব‍্যবাস্থা গ্রহণ করা হবে ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »