BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, ১৬ শিক্ষার্থী আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:চাঁদপুরের শাহরাস্তিতে স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি করার অপরাধে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শাহরাস্তি বিনোদন কেন্দ্র ‘ওয়াকওয়ে’ এলাকা থেকে শাহরাস্তি থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের সবাই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা স্কুলের পোশাকের ওপর বোরকা পরে সহপাঠী ও বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা জানায়, তারা শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চ বিদ্যালয়, কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় এবং জগৎপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বের হয়েছিল।

ADS Payra UP Election

আটক শিক্ষার্থীদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং অভিভাবকদের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়প্রধান এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, "কিশোর গ্যাং নির্মূল, অপরাধপ্রবণতা রোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক শিক্ষার্থীদের পরিবার ও বিদ্যালয়ের প্রধানদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -