BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না, বিএমএর আলোচনা সভা

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন।

‘ষড়যন্ত্রের কবলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও কওমি মাদ্রাসার ঐতিহ্য সংরক্ষণে ওলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএমএ।

বিএমএর সভাপতি মুফতি আব্দুল হামিদ গওহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রাব্বানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যেকোনো অন্যায়, বৈষম্য ও অযৌক্তিক হস্তক্ষেপের বিরুদ্ধে শান্তিপূর্ণ, সুসংগঠিত ও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান বলেন, "মাদ্রাসাকে নিয়ে বিএমএর এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষার অধিকার ও ঐতিহ্য রক্ষার এক সম্মিলিত প্রয়াস। মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম সমাজকে অবমূল্যায়ন করা, এর স্বকীয়তা সংকুচিত করা কিংবা আলেম সমাজকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

ADS Payra UP Election

সভাপতির বক্তব্যে বিএমএর সভাপতি মুফতি আব্দুল হামিদ গওহারী বলেন, "মাদ্রাসা শিক্ষার মর্যাদা ও কওমি ঐতিহ্য রক্ষার প্রশ্নে আমরা কোনো আপস করতে পারি না। মাদ্রাসাগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দ্বীনি শিক্ষার স্বকীয়তা সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি আহমেদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিরী, শাইখুল হাদিস মুফতি সালাউদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মুফতি শামসুদ্দীন কাসেমী, মো. রাজ, মুফতি নাজিরুল ইসলাম এবং মুফতি রফিকুল ইসলাম নূরানী প্রমুখ।

সভা থেকে আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বিএমএর কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »