BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’: আজহারী

সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। পবিত্র নগরী মক্কা ও মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আজহারী। সেখানে তিনি লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো।’

পবিত্র দুই নগরীর গুরুত্ব তুলে ধরে আজহারী বলেন, মক্কা ও মদিনা শুধু ভৌগোলিক অবস্থান নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। এই পবিত্র ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক।

ADS Payra UP Election

তিনি আরও উল্লেখ করেন, আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত এই ভূমির পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।

পোস্টের শেষাংশে মক্কা ও মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন আজহারী। তাঁর বার্তায় পবিত্র দুই নগরীর নিরাপত্তা ও ওমরাহযাত্রীদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »