BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে ইরানের চুক্তি!

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন সমুদ্রসীমা বা রুটের নকশা নিয়ে ওমানের সঙ্গে চুক্তি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাধা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দুই দেশের তিন সপ্তাহের আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই।

তিনি বলেন, মার্কিন বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এর অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না হলেও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও সুনির্দিষ্ট ও সমন্বিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে চুক্তি ঘোষণার প্রায় ২৪ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, যুদ্ধে ইরানকে পরাজিত করার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় থাকবে এবং বিদেশি কোনো হুমকির মুখে দেশটি তার জলসীমার অধিকার ছাড়বে না।

ওমানের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজেদের অবস্থান ও প্রভাব অক্ষুণ্ন রাখার বার্তাই দিয়েছে তেহরান।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »