BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

অপ্রতিমের বয়স ‘তেরো’, সরকারি ভবনের কপালে লিখতে চান দুদু!

কুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অপ্রতিমের বয়স ‘তেরো’ সংখ্যাটি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে অপ্রতিমের বয়সের সঙ্গে তার শৈশব, স্বপ্ন ও ভবিষ্যতের কথা তুলে ধরে প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শামসুজ্জামান দুদু এসব কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দিতে চাই।’ এরপর তিনি লেখেন, তেরো বছর বয়সে একটি শিশুর পৃথিবী হওয়ার কথা স্কুলের মাঠ, বন্ধুর মুখ, মায়ের রান্নাঘর, পরীক্ষার খাতা এবং ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্নে। কিন্তু অপ্রতিমের ক্ষেত্রে সেই স্বাভাবিক জীবন আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

অপ্রতিমের মৃত্যুকে কেন্দ্র করে দেশে নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্নও তোলেন দুদু। তার ভাষ্য, একটি শিশুর ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়ার পর এখন তার মৃত্যুর কারণ খোঁজা হচ্ছে।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অপ্রতিমের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকায় তার সন্ধানে তৎপরতা চালায়।

নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -