BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে কর্মকর্তাদের অবস্থান

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আন্দোলনে যেতে পারেন নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে এ দাবিতে জড়ো হয়ে অবস্থান নেন কর্মকর্তারা।

তারা জানান, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। এই সেবা কমিশন থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রত্যাহার না হলে প্রয়োজনে কর্মবিরতিতে যাবেন তারা। এছাড়া, দাবি মানা না হলে সারাদেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

জানা গেছে, জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবায় দুর্ভোগ ও জটিলতা নিরসনে ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে একটি নতুন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্টদের মতামত নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »