BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কেয়া কসমেটিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান

গাজীপুর সংবাদদাতা:

কেয়া কসমেটিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) গাজীপুর জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন দাক্ষিণখান এলাকায় ‘ইনোভেটিম হোম কেয়ার’ নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার-সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকুর রহমান আবরার।

ADS Payra UP Election

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকুর রহমান আবরার জানান, প্রতিষ্ঠানটি নিজস্ব ব্র্যান্ডের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি করছিল। এ ধরনের কার্যক্রম আইনবিরোধী।

এনএসআই সূত্রে জানা যায়, 'ইনোভেটিম হোম কেয়ার' প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স থাকলেও তারা কেয়া কসমেটিকস, বিএমটিএফ, মিনিস্টার ও কাজী ব্র্যান্ডের নাম ব্যবহার করে সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »