BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ১৫

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন এনসিপির সুলতান মারুফ তালহা, মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের, ইব্রাহীম, নয়ন হোসেনসহ আরও অনেকে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংগঠনের নেতাদের অভিযোগ, রোববার রাত ৮টার দিকে আয়াস, আকাশ ও রাসেলসহ কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ১৫-২০ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম.ডি. বেলাল হোসেন বাঁধনসহ শতাধিক নেতা-কর্মী। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক হাফিজুর রহমান বলেন, “আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশের একাধিক টিম কাজ করছে।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »