BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গণমাধ্যমে প্রচারের জন্যই ট্রাম্প ইরানকে হুমকি দেন: আইআরজিসি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে প্রচার পাওয়া এবং ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যেই বারবার ইরানকে সামরিক হামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে তার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

শনিবার (২৪ অক্টোবর) আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এসব কথা বলেন।

মোহেব্বি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কার্যকর সামরিক অভিযান চালাতে পারবে না—এ বিষয়টি তাদের প্রতিপক্ষও ভালোভাবে জানে। তাঁর ভাষায়, নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই ব্যর্থ হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে সিদ্ধান্ত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর নেওয়া হবে। তবে তিনি বারবার দাবি করেছেন, সামরিক অভিযান চালিয়ে যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারবেন।

আইআরজিসির মুখপাত্রের অভিযোগ, যুক্তরাষ্ট্রের যুদ্ধসংক্রান্ত বক্তব্যের মূল উদ্দেশ্য গণমাধ্যমে প্রচার পাওয়া এবং ইরানের জনগণের মধ্যে মানসিক চাপ তৈরি করা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে ইরান তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। এমনকি সীমিত পরিসরে হামলা চালানো হলেও ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতি ও পরিকল্পনা অনুযায়ী পাল্টা জবাব কয়েক গুণ বেশি শক্তিশালী হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে আইআরজিসির এই বক্তব্য দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

তথ্যসূত্র: সিবিএস নিউজ

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -