BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে বিএনপি নেতার ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম মৃধা ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বুধবার ভোর ৫.০০ টায় তিনি বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। এর আগে বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে তার টিউমার অপারেশন করা হলে অবস্থার অবনতি দেখে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার বড় ভাই। বুধবার বাদ আসর দুমকি সরকারি জনতা কলেজ মাঠে তার নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাপন করা হয়।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -