BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রচারে বাধা দিচ্ছে কথিত বিএনপির নেতা রাজিব

মেহেদী হাসান শান্ত,

 

নিজস্ব প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার খান নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ঘটে যাওয়া এ ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুমকি থানায় অভিযোগ দায়েরের পর তাকে তাৎক্ষণিক ভাবে আটক করা হয়। তবে আটক ব্যক্তি এই অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ওই শিশু ফুফুর বাড়ি যাওয়ার পথে পায়রা টোল প্লাজার পশ্চিম পাশে খান বাড়ি সংলগ্ন স্থানে তাকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নেওয়ার জন্য ধস্তাধস্তি করে বাচ্চাটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং এক পর্যায়ে জামা ছিড়ে ফেলে তখন অভিযুক্ত ব্যক্তিকে ধাক্কা দিয়ে কোন মতে শিশুটি পালায়। পরে শিশুটি দৌঁড়ে বাড়ি ফিরে পরিবারকে জানায়। এ ঘটনায় দুমকি থানায় অভিযোগ দায়ের করা হয়।

ADS Payra UP Election

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের ভিত্তিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। এবং মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার তথ্য সংগ্রহকালে গণমাধ্যমকর্মীদের বাধা প্রদানের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর বক্তব্য নেওয়ার সময় রাজিব নামে এক ব্যক্তি সংবাদ প্রকাশে বারণ করেন এবং মায়ের বক্তব্য নেওয়ার সময় অন্য এক ব্যক্তি বাধা দেন। অভিযোগ রয়েছে, তারাই রাতে মধ্যস্থতার নামে মীমাংসার চেষ্টা করছিলেন। এমনকি অভিযুক্তের কাছে টাকা দাবি করেছেন বলেও খবর পাওয়া যায়।

অন্যদিকে আটককৃত দেলোয়ার খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আওয়ামীলীগ করতাম, ৫ আগস্টের পর থেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আমার দোকান একবার ভাঙচুর করা হয়েছে। এখন এই ধর্ষণচেষ্টার অভিযোগে আমাকে ফাঁসানো হচ্ছে।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »