BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ৬৬কেজি গাঁজা উদ্ধার, পিকআপ জব্দ সূত্রে র‌্যাব -৮,

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে  ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮। গাঁজা বহনকারী পিকআপটি জব্দ করলেও  এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ০৭ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন মাদককারবারী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে বড় একটি মাদকের চালান নিয়ে ঢাকা হতে পটুয়াখালীর উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের সাপেক্ষে পটুয়াখালী জেলার দুমকী থানাধীন ০১নং লেবুখালী ইউপির অন্তর্গত পায়রা সেতুর টোল প্লাজা সম্মুখে চেকপোষ্ট করাকালীন রাত আনুমানিক ০২:৩০ ঘটিকার সময় বরিশাল হতে পটুয়াখালীগামী একটি নীল সাদা রংয়ের পিকআপ গাড়ী, যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬, আসতে থাকলে উক্ত গাড়ীটিকে চেকপোষ্টে থামানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। গাড়ীর চালক প্রথমে গাড়ী কিছুটা ধীরগতি দেখিয়ে চেকপোষ্টের কাছাকাছি এসে সজোরে গাড়িটিকে চালিয়ে দুমকি বাউফলগামী সড়কের দিকে যেতে থাকে। তখন র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দলটি র‌্যাবের পিকআপ গাড়ী নিয়ে উক্ত গাড়িটির পিছু ধাওয়া করে। আনুমানিক ৫/৬ কিলোমিটার ধাওয়া করে পটুয়াখালী জেলার দুমকি থানাধীন আঙ্গারিয়া বাজারস্থ আঙ্গারিয়া ব্রিজ নামক স্থানে পৌঁছিয়ে দেখা যায়, উক্ত পিকআপটি ব্রিজের উপর রেখে চালক’সহ অন্যরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন এবং উপস্থিত সাক্ষীদের নিকট জানা যায়, উক্ত পিকআপের চালক মোঃ হীরা (৩০),  থানা-দুমকি, জেলা-পটুয়াখালী গাড়িটি উক্ত স্থানে রেখে অজ্ঞাতনামা ০২ জন ব্যক্তি’সহ দৌঁড়ে পালিয়ে যায়। তখন র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দলটি স্থানীয় সাক্ষীদের সহযোগীতায় উক্ত গাড়ীটি তল্লাশী করে বিশেষ পদ্ধতিতে সংরক্ষিত চেসিসের গোপন প্রকোষ্ঠ থেকে খাকি স্কচটেপ এবং আকাশি নীল রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৩২ (বত্রিশ) পোটলা গাঁজা পাওয়া, যায় ওজন প্রায় ৬৬ (ছেষট্টি) কেজি। পরবর্তীতে, উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ গাড়ীটি’সহ পটুয়াখালী জেলার দুমকি থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত আলামত পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
র‌্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »