BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকি থানার ওসি জাকির হোসেন কে নিয়ে ফেসবুকে মিথ্যাচার

পটুয়াখালী জেলার অন্তর্গত দমকি থানার অফিসার্স ইনচার্জ (ওসি)র বিরুদ্ধে কয়েকদিন যাবত সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচারণা চালানো হচ্ছে।

গত ০৩-১২-২৪ তারিখ দুমকি থানায় যোগ দানের পর থেকে দুমকি থানাকে সাধারন জনগনকে সেবার কেন্দ্রে পরিনত করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাপক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দিয়েছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে দুমকি থানায় নিয়মিত মামলা রুজু করে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছেন। তাই কিছু মহল দুমকি থানার ওসির বিরুদ্ধে ঈর্ষান্বীত হয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাকে ছাত্র লীগের নেতা বানানোর পায়তারা করছেন।
যতদুর জানা যায় ওসি জাকির হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পড়াশোনা করেছেন যখন পুরো সময় টা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় ঐক্য জোট। এবং সে নিজেও ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। তৎকালিন সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া তে ছাত্র লীগের কোন রাজনীতিই ছিলো না। ছাত্র দল এবং ছাত্র শিবিরের দখলে ছিল পুরো ক্যাম্পাস। তিনি
পড়াশোনা শেষ করে ২০০৮ সালে নির্দলীয় তত্ত্ববোধক সরকারের আমলে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দুমকি থানা এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় জাকির হোসেন দুমকি থানায় যোগদানের পর থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।

ওসি জাকির হোসেন এর বাড়ি বরগুনা পৌরসভা ০৪ নং ওয়ার্ডে।
কেন্দ্রীয় ছাত্র দলের বর্তমান সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, এবং বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব তার এলাকার পরিচিত ও ছোট ভাই। মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান জাকির ভাই ছাত্র জীবন থেকে মেধাবী ছাত্র ছিলেন। ২০০১ সালে তার পিতা মৃত বরন করলে তিনি লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকতেন। তিনি কখনোই ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি আমাদের এলাকার গর্ব।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »