BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নৌকার মাঝি ওয়াকিল উদ্দিনের জন্য দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন যুবলীগ নেতা বাবু

নিজস্ব প্রতিবেদক :

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা।

ঢাকা ১১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মোঃওয়াকিল উদ্দিনের পক্ষে জনগণের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট আহবান করছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ বুলবুল আহাম্মেদ বাবু।

নির্বাচন কমিশনার প্রতীক দেওয়ার পর থেকেই শেখ বুলবুল আহমেদ বাবু নৌকায় মনোনীত প্রার্থী মোহাম্মদ ওয়াকিল উদ্দিনের সাথে থেকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন।

শেখ বুলবুল আহাম্মেদ বাবু সাংবাদিকদের এক প্রশ্নে বলেন,

ওয়াকিল উদ্দিন একজন ভালো মানুষ ত্যাগী ও প্রবীণ রাজনীতিবিদ। তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন মানুষ। তিনি সব সময় দল এবং দলের কর্মীদের সকল দুর্দিনে আগলে রেখেছেন। তাই জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে তাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা সর্বোচ্চ দিয়ে তাকে জয়লাভ করিয়ে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »