BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পিকআপ থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই, চাঞ্চল্য চুয়াডাঙ্গায়!

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দিনদুপুরে পিকআপ ভ্যান থামিয়ে প্রায় ৪০০ কেজি প্রসেসিং করা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের দাবি, ২৩ বস্তায় থাকা এসব চুলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের পুরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আতিয়ার রহমান তাগিদার জানান, দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকার বিভিন্ন কারখানায় প্রসেসিং শেষে চুলগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় পাঠানো হচ্ছিল।

ওই চালানে ২২ জন ব্যবসায়ীর ২৩ বস্তা চুল ছিল। সব মিলিয়ে চুলের পরিমাণ ছিল প্রায় ৪০০ কেজি। ব্যবসায়ীদের হিসাবে, এসব চুলের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

আতিয়ার রহমান বলেন, পিকআপটি চুয়াডাঙ্গা-দর্শনা সড়ক দিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় পুরারপাড়া এলাকায় সেটি থামিয়ে চুলগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, শনিবার বেলা দেড়টার দিকে পুরারপাড়া এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বলে তারা জানতে পেরেছেন।

তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশ্য দিনের বেলায় মহাসড়কে পিকআপ থামিয়ে বিপুল পরিমাণ মালামাল ছিনতাইয়ের ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -