BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীতে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালী জেলা ১১দলীয় ঐক্যের উদ্যোগে গনভোটের গনরায় বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
১১জুলাই শনিবার বিকাল ৬টায় আদালত পাড়াস্থ ইসলামিক ফাউন্ডেশন অডিটেরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাও. আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার এ মূল প্রবন্ধ পাঠ করেন এবিপার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ পটুয়াখালী জেলা আমীর মাও. আব্বাস আলী,  বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা নায়েবে আমীর মোশারেফ হোসেন হাওলাদার, সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী,  জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মোঃ বশির উদ্দিন, খেলাফত মজলিশের সাধারন সম্পাদক অধ্যাপক কামরুল আহসান।
বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি -এবিপার্টির পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর সাবেক কেন্দ্রীয় নেতা আবদু্ল্লাহ আল নাহিয়ান, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা আহবায়ক মিরাজ ইমতিয়াজ, ছাত্র শিবির পবিপ্রবি’র সাবেক সভাপতি প্রমুখ।
এ সেমিনারে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ ও আমার বাংলাদেশ পার্টি -এবিপার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »