BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীর দুমকিতে সড়ক দূর্ঘটনায়  নিহত-১

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি॥

 

 

পটুয়াখালীর দুমকিতে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের যাত্রী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার  (২০ নভেম্বর)  সন্ধ্যা ৭টার দিকে লেবুখালী-–দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলের মুখামুখি  সংঘর্ষ হলে      মোটরসাইকেল আরোহী ২জন ছিটকে পড়ে যায়।  উপস্থিত লোকজন  আহতদের স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত  জিহাদকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   নিহত জুবায়ের বিশ্বাস(২১) পবিপ্রবি’র  আবুল কালাম বিশ্বাস ছেলে।
দুমকি থানার এসআই মো: সহিদুল ইসলাম অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে নিহত জুনায়েদের লাশের কোনো সন্ধান পায়নি বলে তিনি জানিয়েছেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »