মেহেদী হাসান শান্ত,নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মিত ছয়টি নতুন স্থাপনার উদ্বোধন করা হবে সোমবার (১৭ আগস্ট)। বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)-১ম সংশোধিত’ প্রকল্পের আওতায় এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান আনুষ্ঠানিকভাবে স্থাপনাগুলোর উদ্বোধন করবেন।
উদ্বোধন হতে যাওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে—আবহাওয়া স্টেশন, আনসার ব্যারাক, বিদ্যুৎ উপ-কেন্দ্র, চারতলা খামার ভবন, ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত আবহাওয়া স্টেশন, ১০টা ১৫ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত আনসার ব্যারাক, ১০টা ৩০ থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ উপ-কেন্দ্র, ১০টা ৪৫ থেকে ১১টা পর্যন্ত চারতলা খামার ভবন, ১১টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন এবং সর্বশেষ ১১টা ১৫ থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠার উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
