BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পীরগঞ্জে নিরাপদ পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভাসহ ৩২টি পৌরসভাকে অন্তর্ভুক্ত করে নিরাপদ পানি সরবরাহ, মানববর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত স্যানিটেশন বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর ও পীরগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে পৌর অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার বাবুল আকতার এবং পীরগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। কর্মশালায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি রক্ষা ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আলোচনা সভার সঞ্চালনা করেন ঢাকার জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এম শাহিন।

সভায় বক্তারা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

কর্মশালায় অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা সুমিত গুপ্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মাজেদুর রহমান, পৌর প্রকৌশলী নুর মোহাম্মদ শাহজাহান শাহ, পৌর প্রধান সহকারী নূর মোহাম্মদ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »