BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পশ্চিমাদের উদ্দেশে গালিবাফের কড়া বার্তা, আমাদের ভাগ্য আমরাই লিখব

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রভাব প্রত্যাখ্যান করে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণে ইরান ও ইরাক অটল রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার ভাষ্য, কোনো পরাশক্তি বা বিদেশি শক্তির হাতে ইরান-ইরাকের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (২১ আগস্ট) প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গালিবাফ দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি তা অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরান ও ইরাকের বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে গালিবাফ বলেন, দুই দেশের জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের মধ্যকার গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন। তিনি ইরান-ইরাকের সম্পর্ককে শুধু রাজনৈতিক বা নিরাপত্তার সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর ঐতিহাসিক, ভৌগোলিক ও ধর্মীয় ভিত্তিকেও গুরুত্ব দেন।

গালিবাফের মতে, নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণের বিষয়ে তেহরান ও বাগদাদের অভিন্ন অবস্থান দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। বিদেশি শক্তির হস্তক্ষেপের পরিবর্তে নিজেদের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ইতিহাসে এমন দুটি জাতি হিসেবে স্মরণীয় হয়ে থাকব, যারা অন্যের আখ্যানের পাদটীকা হতে অস্বীকার করেছে এবং যাদের ভাগ্য পশ্চিমা দেশগুলোর রাজধানীতে লেখা হয়নি।’

গালিবাফের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে ইরানসহ বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। তার বক্তব্যে ইরান-ইরাকের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিদেশি প্রভাবমুক্ত নীতি অনুসরণের বার্তাই উঠে এসেছে।

সূত্র: ডন

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -