BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে ধরা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় চূড়ান্ত তারিখ পরিবর্তিত হতে পারে।

ইসলামি বর্ষপঞ্জি গ্রেগরীয় বর্ষপঞ্জির তুলনায় সাধারণত ১০ থেকে ১১ দিন ছোট। এ কারণে প্রতিবছর রমজান মাস আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পবিত্র রমজানের চাঁদ দেখার জন্য আকাশ পর্যবেক্ষণ করা হবে। ওই দিন চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হতে পারে।

ADS Payra UP Election

অন্যদিকে, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বাংলাদেশে রোজা শুরু হতে পারে এক দিন পরে। সে হিসাবে ৮ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে বাংলাদেশে প্রথম রোজা শুরু হতে পারে।

তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »