BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি নিজ হাতে উদ্যানের লেকের বিভিন্ন স্থানে মাছের পোনা ছাড়েন।

মঙ্গলবার সকালে জিয়া উদ্যানের লেকের বেইলি ব্রিজসহ কয়েকটি স্থানে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। এ সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি পালন করছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমও রাখা হয়েছে।

এরই অংশ হিসেবে জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এমন কর্মসূচিকে দলের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে তুলে ধরেছেন নেতাকর্মীরা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »