BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বগুড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গণ্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (৩৩) এবং একই এলাকার আপেল (৩০)।

শাজাহানপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, রাতে দুই যুবক মোটরসাইকেল নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের সামনে ধাক্কা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিনি আরও জানান, নিহতদের লাশ ও মোটরসাইকেল পুলিশী হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি বালুবাহী ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »