BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন ৪ অক্টোবর!

রিপোর্ট: আশিকুর রহমান রকিব, সরকারি বাঙলা কলেজঃ

সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিস্তারিত নির্বাচনি তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর প্রাথমিক বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকা নিয়ে কোনো আপত্তি বা আপিল থাকলে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তা গ্রহণ করা হবে। এরপর ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ২৪ সেপ্টেম্বর একই সময় নির্ধারণ করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও এ-সংক্রান্ত আপিলের সুযোগ থাকবে। এসব কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একই দিন বিকেল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং তিনটি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

তফসিল অনুযায়ী, একজন প্রার্থী চাইলে একাধিক পদে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও যদি একই প্রার্থীর একাধিক পদে মনোনয়নপত্র বহাল থাকে, তাহলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য সরকারি বাঙলা কলেজের মিরপুর-১ ক্যাম্পাসে অবস্থিত বাকসাস কার্যালয়কে নির্বাচনি কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মো. আমানুর রহমান রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের এ তফসিল প্রকাশ করা হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -