BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাবার বাড়ি যাওয়া হলো না লিজার!

প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে রংপুরের পীরগাছার লিজা আক্তারের পরিবারের। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন ২০ বছর বয়সী এই গৃহবধূ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী শামীম মিয়া।

শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা আক্তার উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। তার স্বামী শামীম মিয়া অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম বিবাহবার্ষিকীর দিন সন্ধ্যায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন লিজা। তারা কালীস্থান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে লিজা ও শামীম দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -