BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাউফলে মাদকবিরোধী অভিযানে শ্রমিক দল নেতা খোকন গ্রেপ্তার

মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে খোকন দফাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বগা ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ছদ্মবেশে ক্রেতা সেজে অভিযান চালিয়ে খোকন দফাদারকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৪ হাজার ৪৬০ টাকা, একটি ছোট ছোরা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, খোকন দফাদার দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এলাকাবাসীর প্রত্যাশা, বগা ইউনিয়নসহ পুরো বাউফল উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -