BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন দুই বেকারিকে জরিমানা

 মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি।

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন এবং কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন ও মূল্য যথাযথভাবে উল্লেখ না করায় দুই বেকারি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার মহিষকাটা বাজার ও মাধবখালী এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি।

অভিযানকালে ইমন বেকারি ও পায়রা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের পাশাপাশি কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন এবং মূল্য যথাযথভাবে উল্লেখ না করার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি বলেন, জনস্বার্থে ভেজাল ও খাদ্য উৎপাদনে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -