BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মল্লিক মাকসুদ আহমেদ , মির্জাগঞ্জ প্রতিনিধি:

 

 

“উন্নত পল্লী, সমৃদ্ধ বাংলাদেশ”—এই অঙ্গীকারকে ধারণ করে পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনটির সূচনায় সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিআরডিবি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরডিবি মির্জাগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো. মিজানুর রহমান সুজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইলিয়াস মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন নান্নু।

আলোচনা পর্ব শেষে বিআরডিবি’র পক্ষ থেকে সমবায়ী সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের ১৫০টি ফলজ চারা বিতরণ করা হয়। একই সঙ্গে অতিথিরা উপজেলা পল্লী উন্নয়ন ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »