BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জে জেলা বিএনপি সভাপতির আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

মল্লিক মাকসুদ আহমেদ মির্জাগঞ্জ,প্রতিনিধি:

 

 

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি-এর আগামী ৩১ মে মির্জাগঞ্জে আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় (নান্নু শপিং কমপ্লেক্স)-এ এই সভা অনুষ্ঠিত হয়।

​মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।
​আসন্ন সফরটিকে সফল ও সার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন
​উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আইয়ুব খান, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মঞ্জু; সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,
​উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নান্নু,​পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক খোকন শিকদার, মেহেদী মুন্সি,​উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মাঝি, যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম হোসাইন এবং নাইম ইসলাম প্রমুখ।

 

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »