BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে প্রবাসীদের

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের আগামী ১১ অক্টোবরের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস বুধবার (৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ‘স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য’ সংগ্রহ করা হচ্ছে। আবেদনকারীরা দূতাবাসের ফেসবুক পেজ থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে অথবা হার্ডকপি সংগ্রহ করে তা পূরণ করতে পারবেন। জমা দেওয়ার শেষ সময় ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীরা বৈরুতের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র, প্রবাসী ব্যক্তি এবং সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত স্থানগুলো থেকে বা দাওরায় অবস্থিত জনাব ইসমাঈলের দোকান থেকে ফরম সংগ্রহ ও জমা করতে পারবেন। ই-মেইলের মাধ্যমে ফরম জমা দিতে ইচ্ছুক প্রবাসীরা evacuation2024@gmail.com ঠিকানায় ফরম পাঠাতে পারবেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -