BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আটকের পর মাদ্রাসার অধ্যক্ষ!

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক গাজী এইচ এম রবিউল আওয়াল সাভারের কামাল গার্মেন্টস এলাকার হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শিশুটির আরবি পরীক্ষার ফল খারাপ হওয়ায় তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন অধ্যক্ষ। পড়ালেখার উন্নতির আশায় শিশুটির মা এতে সম্মতি দেন। এরপর শিশুটি নিয়মিত অধ্যক্ষের কক্ষে গিয়ে আরবি পড়ত।

অভিযোগ, এই সুযোগে অধ্যক্ষ শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপত্তিকরভাবে স্পর্শ করতেন এবং বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখাতেন। সর্বশেষ সোমবার দুপুরেও নিজ কক্ষে একই ধরনের আচরণ করা হলে শিশুটি কান্না শুরু করে। এ সময় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে তার মা কারণ জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর তার মা সাভার থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ বলেন, ‘শয়তানের ধোঁকায় পড়ে’ তিনি এমনটি করেছেন। তার স্ত্রী হাফিজা বেগমও দাবি করেছেন, তিনি বিষয়টি জানতেন এবং তার স্বামী ওই শিশুকে বিয়ে করার কথা তাকে জানিয়েছিলেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »