BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শাপলা তুলতে গিয়ে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের খরসতাই গ্রামে শাপলা তুলতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি এস এম আমান উল্লাহ।

মৃতরা হলো খরসতাই গ্রামের রফিক মিয়ার মেয়ে সিনহা আক্তার (৮) এবং বাবু গাজীর মেয়ে আনহা আক্তার (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত আনহার দাদা আবদুল হালিম বলেন, “আমার নাতনি মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়েছিল, কিন্তু আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি, শাপলা তুলতে গিয়ে ডোবায় পড়ে গেছে। নাতনি বাড়িতে এল, কিন্তু জীবিত নয়, লাশ হয়ে।”

স্থানীয় মো. লিটন খান জানান, কয়েকজন শিশু মিলে কয়রা চকে শাপলা ফুল তুলতে গিয়েছিল। ফুল তুলে ফেরার সময় পাশের ডোবায় পড়ে যায় শিশু দুটি।

ওসি আমান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারে যে, শিশু দুজনকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »