BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সুইডেন সরকারের ইকোনোমিস্ট শহিদুজ্জামান কাঁকন এর পবিপ্রবি এর উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

দুমকী উপজেলার পতিনিধি:

 

২৬ নভেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, উপ- উপাচার্য, ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেন সরকার এর ইকোনোমিস্ট, কিশোরগঞ্জ- ২ আসনে বিএনপি মনোনীত ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শহিদুজ্জামান কাঁকন।
এ সময় তার সাথে ছিলেন এ আর এম আলিফ,
অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক), ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট। এ সময় তারা সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর রিসার্চ কোলাবরেশন এর বিষয়ে আলোচনা করেন। এসময় রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নেসার উদ্দিন আহমেদ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার, কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাহাত মাহমুদসহ জেষ্ঠ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয় এর নিকটবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত খাল টি পুন: খননের জন্য বিশ্ববিদ্যালয়কে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। অতিথিবৃন্দ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উন্নয়নে তাদের সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয় নিয়ে উপাচার্য মহোদয়ের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -