নিজস্ব প্রতিবেদক :
শতাধিক আলেম-উলামা,ইমাম-খতীব, মসজিদের মুয়াজ্জিন-খাদেমের ১২ কোটি টাকা আত্মসাৎকারী আত্মগোপনে থাকা আব্দুর রহমান গং এর যথাক্রমে ২,৩ ও ৪ নং আসামী আব্দুর রহমানের মা তাসলিমা, ভাই আব্দুর রহিম এবং ওমর আজ ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
আব্দুর রহমান বিগত ৪ বছর ধরে বিভিন্ন রকমের ব্যবসা ও মুনাফার প্রলোভনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন মেয়াদে টাকা পয়সা সংগ্রহ করে। এবং বিনিয়োগ ক্ষুদ্র থাকাবস্থায় লভ্যাংশ প্রদান করে বিশ্বস্ততা অর্জন করে।অত:পর যখন টাকার অংক কোটি কোটিতে উন্নীত হয়েছে তখন থেকে সে আসল রুপ প্রকাশ করেছে।২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই তার আসল চেহারা প্রকাশ শুরু করে।কাউকে জানুয়ারি,কাউকে মার্চ, জুন, জুলাইতে লভ্যাংশ ও মূলধন ফেরত দেয়ার তারিখ দেয়। কিন্তু জুলাই মাসে যখন পাওনাদাররা টাকা চাইতে তার ধানমন্ডির কলাবাগান বাড়ীতে হানা দেয় তখন সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পাওনাদারদের হুমকি ধামকি দিয়ে বাড়ী থেকে বের করে দেয়।এবং এক পর্যায়ে আব্দুর রহমানসহ তাসলিমা, আব্দুর রহিম ও ওমর পালিয়ে যায়।গতরাতে পুলিশ তাদের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহমান বাদে বাকি ৩ জন আসামীকে কলাবাগান বাড়ী থেকে গ্রেফতার করে। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
ক্ষতিগ্রস্থ আলেম-উলামা মাওলানা মো. নাজমুল হক, মাওলানা এনামুল হাসান, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমজাদ, হাফেজ ইউসুফ, মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা আবু নাঈম, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা আকরাম , মাওলানা মাসুম আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, আল আমীন, আমীর হামজা, মাওলানা আনিস, আনিসুল মুরসালীন, মাওলানা আশিকুর রহমান, আতিক, বিলাল, মাওলানা আবদুল্লাহ আল মাশকুর, আব্দুল্লাহ নোমান, বায়েজীদ, হাবীবুল্লাহ, হাদিউল ইসলাম, মাওলানা আব্দুর রহমান তারেক, মাওলানা ইব্রাহিম,মাওলানা জাফর আহমাদ, মাওলানা ইমদাদ, মাওলানা রফিক, মাওলানা মাহমুদ, মাওলানা মাহবুব, মাওলানা মাকসুদ, মাওলানা মিনহাজ, মাওলানা মহিউদ্দীন, মাওলানা মুহাম্মদ, মাওলানা মোজাফফর, মাওলানা মাহমুদুর রহমান নাঈম, মাওলানা নাজমুস সালেহীন, হাফেজ নাসির প্রমুখ।