BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট টেম্পা ফ্লোরিডা ২০২৬ উপলক্ষে আয়োজক কমিটির ২য় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (BJMA) এর কনফারেন্স রুমে গতকাল অনুষ্ঠিত হলো অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ আইএনসি আয়োজিত এম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট টেম্পা ফ্লোরিডা২০২৬ উপলক্ষে আয়োজক কমিটির ২য় সভা।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (BJMA)-এর প্রেসিডেন্ট জনাব আবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইভেন্টটির কনভেনার জনাব আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আহবায়ক জনাব জাকির হোসেন নয়ন এবং MSC বাংলাদেশ-এর সিইও ও কান্ট্রি হেড ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির পরিচালকবৃন্দ- সাইদ মোহাম্মদ রশিদ, মো. আবু তায়েব দিপু, আরশেদ আলম পুলক। আরও উপস্থিত ছিলেন হাবিব উল্লাহ খান, নাহিদ পারভিন খান, ড. আসাদ মাসুম বিল্লাহসহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

আলোচনায় উঠে আসে, এবারের ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ ২০২৬-এ বাংলাদেশ থেকে প্রায় ৩০০+ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। উদ্যোক্তাদের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পণ্য ও সামগ্রী উপস্থাপনে উৎসাহিত করা হয়। অনেক উদ্যোক্তা ইভেন্টে স্টল নেওয়া ও অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

 

সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধি এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে

 

বিশ্ববাজারে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

সভা শেষে উপস্থিত সবাই পাট শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »