BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

“আগে আমার ফেনীতে উপহার দেয়া বন্যার টাকার সঠিক হিসাব দে না ভাই”

সোশ্যাল মিডিয়া ডেস্ক:
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই পোস্টে তিনি দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলে মন্তব্যের ঘরে অনেকেই আগস্টের বন্যার ত্রাণ তহবিলের হিসাব চেয়ে তোপ দেগেছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “এনসিপির বিরুদ্ধে ২০২৪ সালের আগস্ট থেকে যেসব দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, তার মধ্যে এখন পর্যন্ত কোনটি প্রমাণিত হয়েছে?”

তার এই পোস্টটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই পোস্টে ১ লাখ ৪ হাজারের বেশি রিঅ্যাকশন, ৭ হাজারের বেশি মন্তব্য এবং ১ হাজারের বেশি শেয়ার দেখা গেছে।

তবে পোস্টের বিষয়বস্তু ছাপিয়ে মন্তব্যের ঘরে নেটিজেনদের তীব্র তর্ক-বিতর্ক ও পাল্টাপাল্টি মন্তব্য নজর কেড়েছে। ওই পোস্টে ‘পীযুষ ফাইটার’ (Pijush Fightar) নামের একটি ভেরিফায়েড আইডি থেকে মন্তব্য করা হয়, “আগে আমার ফেনীতে উপহার দেয়া বন্যার টাকার সঠিক হিসাব দে না ভাই।” এই মন্তব্যটি ব্যাপক সমর্থন পায় এবং অনেকেই এর নিচে রিপ্লাই দেন। মাহমুদ হানিফ নামে একজন এই মন্তব্যের জবাবে লেখেন, “এরা সঠিক হিসাব দিতে পারবে না ভাই।”

হাসনাতের এই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ক্ষমতার পালাবদল এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘সাংবাদিক সাজেদা ইসলাম’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়, “দিনশেষে যারাই ক্ষমতায় যায় তারাই অপরাধ করে।”

তবে অনেকেই আবার হাসনাত আব্দুল্লাহ ও তার দলের পক্ষে অবস্থান নিয়েছেন। হাসনাত শিমুল নামের একজন অভিযোগকারীদের দিকেই আঙুল তুলে লেখেন, “যাঁরা অভিযোগ তুলছে খোঁজ নিয়ে দেখেন তাঁরা দুর্নীতির শীর্ষে।”

অন্যদিকে মন্তব্যের ঘরে হাসনাত আব্দুল্লাহর কট্টর সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাসও দেখা গেছে। মো. আবিদ নামের এক অনুসারী হাসনাতকে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের সঙ্গে তুলনা করে আবেগঘন মন্তব্য করেন। তিনি লেখেন, “আমি শেরেবাংলাকে দেখিনি, আমি তোমাকে দেখেছি হাসনাত। তুমার মধ্য দিয়ে আবারো শেরেবাংলার পুনর্জন্ম হয়েছে।” তিনি আরও লেখেন, “সত্যি’তে খুবই শক্তি থাকে। পৃথিবীর সব মিথ্যা দিয়ে হলেও সত্য’কে ঢাকা যায় না। সত্যের জয় সব সময়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান রাজনৈতিক উত্তাপও উঠে এসেছে এই পোস্টের মন্তব্যে। ফাহাদ মিয়া নামের এক ব্যবহারকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর প্রশংসা করে লেখেন, “মির্জা আব্বাসের মতো নেতা, ঢাকার অলিতে গোলিতে পাওয়া যাবে,, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারী পুরো বাংলাদেশে একটাই, আল্লাহ সুস্থতা দান করুক।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »