BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

উচ্ছেদের পরও দখলমুক্ত হচ্ছে না চান্দনা-চৌরাস্তা, অভিযান শেষেই ফিরে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা

গাজীপুর সংবাদদাতা:পুলিশি অভিযানের খবর পেলেই মহাসড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করা ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা তড়িঘড়ি করে সরে গেলেও, অভিযান শেষ হতে না হতেই আবারও পূর্বের জায়গায় ফিরে আসেন তারা। দীর্ঘদিন ধরেই গাজীপুর মহানগরীর ব্যস্ততম ও জনসমাগমপূর্ণ চান্দনা-চৌরাস্তা এলাকায় চলে আসছে এমন চিত্র। যেন বছরের পর বছর ধরে এখানে চলছে এক ধরনের চোর-পুলিশের খেলা।

এলাকার সড়ক ও ফুটপাত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। একই সঙ্গে পথচারীদেরও স্বাভাবিক চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝে-মধ্যে পুলিশের অভিযান পরিচালিত হলেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা।

বুধবার (১২ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটনের উত্তর জোন ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শহিদুল আলম চান্দনা-চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সড়ক ও ফুটপাতে থাকা ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা তড়িঘড়ি করে সরে যান। তবে অভিযান শেষ হওয়ার প্রায় আধা ঘণ্টার মধ্যেই তাদের অনেককে আবারও পূর্বের জায়গায় ফিরে এসে ব্যবসা করতে দেখা যায়।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার শহিদুল আলম বলেন, “মহাসড়ক ও ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্থানীয় থানা পুলিশ, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো ভূমিকা পালন করতে হবে।”

অন্যদিকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বলছেন, নিরুপায় হয়ে জীবিকার তাগিদে তারা মহাসড়ক ও ফুটপাতের পাশে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন।

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা-চৌরাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী পথচারীরা জানান, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে চলাচল করছেন তারা। কিন্তু মহাসড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলেও ভোগান্তি যেন কিছুতেই কমছে না।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -