BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় জেলা যুবদল নেতা রাশেদের শুভকামনা

বগুড়া প্রতিনিধি:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাওয়া বগুড়াসহ দেশের সব পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ। আজ বৃহস্পতিবার (২ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি পরীক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে সফল হওয়ার জন্য শুভকামনা জানান।

শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা রাশেদুল কবির রাশেদ বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর ও টার্নিং পয়েন্ট। এই পরীক্ষার ফলাফলের ওপরই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দেশ গড়ার ভবিষ্যৎ স্বপ্ন নির্ভর করে। বিগত দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা যে প্রস্তুতি নিয়েছে, এখন তার সঠিক প্রতিফলনের সময় এসেছে।

পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, পরীক্ষা নিয়ে অযথা কোনো মানসিক চাপ বা ভীতি মনের মধ্যে রাখা যাবে না। পূর্ণ আত্মবিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর দিতে হবে। মেধা ও সততার মেলবন্ধনে শিক্ষার্থীরা সাফল্যের চূড়ায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের সুস্থতা ও পরীক্ষার নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার জন্য কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। এছাড়া এই গুরুত্বপূর্ণ সময়ে সন্তানদের পাশে থেকে সাহস জোগানোর জন্য তিনি অভিভাবকদের প্রতিও বিশেষভাবে অনুরোধ করেন।

সবশেষে রাশেদুল কবির রাশেদ বলেন, বগুড়ার মেধাবী শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে জেলার গৌরব বয়ে এনেছে। তিনি বিশ্বাস করেন, এবারও শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে বগুড়াবাসীর মুখ উজ্জ্বল করবে। তিনি সব পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »